ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

নাফনদে বিজিবি-বিজিপি যৌথ টহল

অাকাশ জাতীয় ডেস্ক:

নাফনদে যৌথ টহল সম্পন্ন করেছে বিজিবি ও বিজিপি। বুধবার সকাল ১০টার দিকে নাফনদীর টেকনাফ সদর এ টহল শুরু হয় বলে নিশ্চিত করেছেন ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. আছাদুদ-জামান চৌধুরী।

তিনি জানান, বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টেকনাফের নাজির পাড়া হতে মিয়ানমারের প্রাংপ্রু পর্যন্ত বুধবার ১০টার সময় হতে ১১টা পর্যন্ত প্রতিপক্ষ মিয়ানমারের বিজিপির সঙ্গে এ যৌথ টহল সৌহার্দপূর্ণভাবে সম্পন্ন হয়। সাড়ে ১১টার সময় বিজিবি সদস্যরা টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি হয়ে ফিরে আসেন।

টহলে বিজিবির পক্ষে সুবেদার মো. ইব্রাহিম হোসেন এবং বিজিপির পক্ষে ৪নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের পেইন পিও ক্যাম্পের ডাই থিন লিন মং নেতৃত্ব দেন।

টেকনাফ সদর বিওপির কমান্ডার সুবেদার মো. ইব্রাহিম হোসেন জানান, সৌর্হাদ্যপূর্ণসহ অবস্থানের প্রত্যয়ে নাফনদীতে যৌথ টহল সম্পন্ন হয়েছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশরোধ ও মাছধরা জেলেদের বিষয়ে কোনো সমস্যার সৃষ্টি হলে প্রয়োজনে পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে সচেষ্ট থাকবে বলে ঐক্যমত পোষণ করেন।

এর আগে গত ৫ মার্চ দুই দেশের মধ্যে প্রথমবারের মতো যৌথটহল অনুষ্ঠিত হয়েছিল। সেসময় ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির নায়েব সুবেদার মো.সৈয়দ এনায়েত আলীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহলদল দুইটি স্পিড বোটযোগে মিয়ানমার ৪নং সেক্টরের অধীনস্থ মেগিচং ক্যাম্পের ডাই ব্যু অংয়ের নেতৃত্বে ১৬ সদস্যের একটি টহলদল দুইটি পেট্রল বোটযোগে বিআরএম-৩ হতে বিআরএম-৫ পর্যন্ত যৌথ সমন্বয় টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে পরিচালনা করেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

নাফনদে বিজিবি-বিজিপি যৌথ টহল

আপডেট সময় ১১:৩১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮