ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সরিয়ে দেয়া হলো নেপালের সেই বিমানবন্দরের ৬ কর্মকর্তাকে

অাকাশ জাতীয় ডেস্ক:

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের (এটিসি) কার্যালয় থেকে ৬ কর্মকর্তাকে সরিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার নেপালের ইংরেজি দৈনিক মাই রিপাবলিকা এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে।

এর আগে সোমবার দুপুরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বিধ্বস্ত হয়। বিমানবন্দরের এটিসি টাওয়ারের দেয়া ভুল অবতরণ বার্তার জেরে আকাশে অপেক্ষা করতে থাকে বিমানটি। পরে ৬৭ যাত্রী ও চার ক্রুসহ দুপুরে বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। এতে ৫১জন নিহত হন। এ ঘটনার প্রত্যক্ষদর্শী এই ছয় কর্মকর্তা। বিমানবন্দর কর্তৃপক্ষের ভাষ্য, মানসিক আঘাত প্রশমনে তাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

নেপালের বেসামরিক বিমান কর্তৃপক্ষের উপ-মহাপরিচালক রাজন পোখারেল বলেন, এই ছয় কর্মকর্তা বিশাল একটি দুর্যোগের সাক্ষী এবং বিস্মিত। এই নির্মম ঘটনার পর মানসিক চাপ কমিয়ে আনতে তাদের অন্য বিভাগে বদলি করেছি। বিধ্বস্ত বিমানের পাইলট ও এটিসি টাওয়ারের কর্মকর্তাদের সর্বশেষ কথোপকথনের অডিও রেকর্ড ফাঁসের সঙ্গে তাদের বদলির সম্পর্ক নেই বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

সরিয়ে দেয়া হলো নেপালের সেই বিমানবন্দরের ৬ কর্মকর্তাকে

আপডেট সময় ০১:২৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮