ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

নেপাল পৌঁছেছেন হতাহত যাত্রীদের স্বজনরা

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের সনাক্ত করতে ইউএস বাংলা এয়ারলাইন্সের এক বিশেষ ফ্লাইটে নেপাল পৌঁছেছেন স্বজনরা। মঙ্গলবার দুপুর ১১টার দিকে বিশেষ বিমানটি নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

মঙ্গলবার সকাল ৯টা ২মিনিটে ইউএস-বাংলার এই বিশেষ ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। এতে করে কাঠমান্ডু যান ৪৬ জন স্বজন ও ইউএস বাংলার সাত কর্মকর্তা।

ইউএস বাংলার জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম জানান, ৪৬ জন স্বজন ও সাত কর্মকর্তাকে নিয়ে বিশেষ ফ্লাইটটি কাঠমান্ডু পৌঁছেছে। দুর্ঘটনায় আক্রান্ত যাত্রীদের স্বজনদের সোমবার খুদে বার্তা দিয়ে বিস্তারিত জানানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ২টা ২০ মিনিটে পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস ২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। এতে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে নেপাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

নেপাল পৌঁছেছেন হতাহত যাত্রীদের স্বজনরা

আপডেট সময় ১০:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮