ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

হাতে আছে মেহেদির রঙ, নেই শুধু মানুষটি

অাকাশ জাতীয় ডেস্ক:

হাতের মেহেদির রঙ এখনও মুছে যায়নি। বিয়ের আংটিও রয়েছে আঙুলে, নেই শুধু মানুষটি।

মাত্র ১৩ দিন হল বিয়ে হয়েছে আঁখি মনি ও মিনহাজ বিন নাসিরের। সবার কাছে বিদায় নিয়ে সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে হানিমুনের উদ্দেশে বাসা থেকে বের হন তারা।
ঢাকার শাহজালাল বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানে উঠেন। সময়মতো কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরেও পৌঁছান। কিন্তু বিধিবাম অবতরণের সময় বিধ্বস্ত হয় বিমান। বিমানেই প্রাণ হারান এ নবদম্পতি।

মঙ্গলবার নিহত আঁখি মনির বন্ধু কুশল ইয়াসির এ তথ্য জানান। তিনি বলেন, নিহত নবদম্পতি আঁখি মনি ও মিনহাজ বিন নাসিরের বাসা রাজধানীর মহাখালীতে। গত ২৮ ফেব্রুয়ারি হলুদ আর ৩ মার্চ রিসিপশন হয় আঁখি মনি ও মিনহাজ বিন নাসিরের। জাঁকজমকপূর্ণ ওই অনুষ্ঠানের পর পরিবারের উদ্যোগে তাদের নেপালে হানিমুনে পাঠানো হয়।

কুশল জানান, কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার পর আঁখি ও মিনহাজের মোবাইল ফোন থেকেই দেশে তাদের মৃত্যুর খবর আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

হাতে আছে মেহেদির রঙ, নেই শুধু মানুষটি

আপডেট সময় ০৩:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮