ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

নেপাল পৌঁছেছেন শোকাহত স্বজনরা

অাকাশ জাতীয় ডেস্ক:

বিমান বিধ্বস্ত হওয়ার একদিন পর হতাহতদের ৪৬ জন স্বজনকে সঙ্গে নিয়ে ইউএস-বাংলার একটি প্রতিনিধিদল নেপাল পৌঁছেছেন। স্বজনদের নিয়ে ইউ-এস বাংলার ফ্লাইট মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে কাঠমান্ডু অবতরণ করেছে বলে জানিয়েছেন ইউএস-বাংলার জেনারেল ম্যানেজার (জনসংযোগ) কামরুল ইসলাম।

তিনি বলেন, স্বজনদের নিয়ে ইউ-এস বাংলার একটি ফ্লাইট মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে কাঠমান্ডু অবতরণ করেছে। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে ইউএস-বাংলার এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়। হতাহতদের ৪৬ স্বজনকে সঙ্গে নিয়ে ইউএস-বাংলার ৭ কর্মকর্তা রয়েছেন প্রতিনিধি দলে।

তিনি জানান, সরকারের প্রতিনিধি বা বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ তারা পৃথকভাবে যাচ্ছে।

উল্লেখ্য, সোমবার ১২টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়। এরপর বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে চার ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন। এরমধ্যে কমপক্ষে ৪৯ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন।

বিমান দুর্ঘটনায় ২৭ বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে রয়েছেন ৯ বাংলাদেশিসহ ২২ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

নেপাল পৌঁছেছেন শোকাহত স্বজনরা

আপডেট সময় ০২:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮