ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

নেপালে সাহায্যকারী দল পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার ফ্লাই বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনায় সে দেশে সাহায্যকারী দল পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকালে এই দুর্ঘটনার পর নেপালের সরকারপ্রধান খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি এ কথা জানান।

সরকারি সফরে প্রধানমন্ত্রী এখন সিঙ্গাপুরে আছেন। স্থানীয় সময় রাত সাতটা ৫০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী নেপালের সরকার প্রধানকে কল করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।

শেখ হাসিনা বলেন, ত্রিভূবন বিমানবন্দর খোলার সঙ্গে সঙ্গে তিনি সাহায্যকারী দল পাঠাবেন। এই ঘটনায় প্রয়োজনীয় যত রকমের সাহায্য দরকার, বাংলাদেশ তা করবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ সময় নেপালের প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন। তিনি শেখ হাসিনাকে জানান, দুর্ঘটনা ঘটার পর তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ইউএস বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ৫০ জনের বেশি যাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছে নেপালি কর্তৃপক্ষ। বিমানে বাংলাদেশি ৩২, নেপালি ৩৩, চাইনিজ ও মালদ্বীপের এক যাত্রী ছিলেন।

কর্তৃপক্ষ বলেছে, রানওয়েতে অবতরণের চেষ্টার সময় বিমানটিতে আগুন ধরে যায়। পরে বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পরপরই নেপালে বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকে হেল্পলাইন চালু করা হয়। নম্বরগুলো হলো: +9779810100401: মো. আল আলামিন ইমাম এবং , +9779861467422:অসিত বরণ সরকার, কনস্যুলার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুক পোস্টে জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা হাসপাতাল এবং এয়ারপোর্টে আছেন।

এদিকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল দৈনিক আকাশকে বলেন, ‘ঘটনা যেহেতু নেপালে ঘটেছে, তাই বিষয়টি নার্সিং করবে নেপাল। আর সিভিল এভিয়েশনের একটি প্রতিনিধি দলও তাদের সঙ্গে কাজ করবে। এজন্য একটি টিম প্রস্তুত করা হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

নেপালে সাহায্যকারী দল পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:৩১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮