ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী নিহতের মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিথর দেহটি নিজের ছেলের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নেইমারকে নিয়ে চিন্তিত রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক:

কয়েকদিন পরে পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপের। এর আগেই ইনজুরিতে পড়ে দলের বাহিরে ব্রাজিলের সেরা খেলোয়াড় নেইমার। অপারেশনের পরে এখন তিনি নিজ শহরেই বিশ্রামে আছেন। তার সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় লাগবে প্রায় দুই মাসেরও বেশি সময়। তাহলে পুরো ফিট হয়ে বিশ্বকাপ খেলতে পারবেন তো নেইমার? পুরো ব্রাজিল জুড়ে চিন্তার মেঘ! ফুটবল প্রেমীরাও উদ্বিগ্ন তার সুস্থতা নিয়ে।

নেইমারের এই অবস্থা নিয়ে ব্যথিত মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোও। কেননা ২০০২ বিশ্বকাপের আগে এমন সময় তারও এসেছিলো। তাই নেইমারকে নিয়ে খুব চিন্তিত এই তারকা।

নেইমারকে দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য নিজের খেয়াল রাখার উপদেশ দেন রোনালদো। বিষয়ে তিনি বলেন,‘এই সময় তার মূলকাজ হলো, নিজের সুস্থতার দিকে খেয়াল দেয়া। তার উপর চাপ তৈরি করা কোন কিছুকে অবশ্যই তার ধারে-কাছে আসতে না দেয়া দেয়া উচিত।’

এছাড়াও নেইমারের সুস্থতা নিয়ে বেশ আশাবাদী রোনালদো। তিনি মনে করেন নেইমার বিশ্বকাপের আগেই খেলায় ফিরবেন এবং এবারের আসরে তার দল ভালো কিছু করবেন।

এই বিষয়ে রিয়াল তারকা বলেন,‘আমি নিশ্চিত, আমার চেয়েও সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং অবশ্যই বিশ্বকাপে খেলবে।’

বিশ্বকাপের শুরুর আগমুহূর্তে ব্রাজিল তারকা নেইমারের এমন ইনজুরিকে দুর্ভাগ্য বলেও মনে করেন রোনালদো।

উল্লেখ্য, লিগ ওয়ানে মার্সাইয়ের বিপক্ষে ম্যাচের ৭৭তম মিনিটে ডান পায়ে চোটে পান পিএসজির তারকা। পায়ের পঞ্চম মেটাটারসাল ভেঙে গেলে তাকে অস্ত্রোপচার করানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী

নেইমারকে নিয়ে চিন্তিত রোনালদো

আপডেট সময় ০১:০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮