ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক বেতন বৃদ্ধির সমান্তরালে দুর্নীতি দমনেও কঠোর হতে হবে: মুনীর চৌধুরী ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

নারীদের ঋণ দেয়া নিরাপদ: স্পিকার

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীদের ঋণ দেয়া নিরাপদ। কারণ যখন তারা ঋণ গ্রহণ করে তখন তারা সর্বাত্মক চেষ্টার মাধ্যমে তা পরিশোধ করে। নারীরা কখনও ঋণ খেলাপি করে না।

বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে বাংলাদেশ ব্যাংক আয়োজিত ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উপস্থিত ছিলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভব হবে। এজন্য নারীদের সমান সুযোগ নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যে কোনো উদ্যোগকে সফল করতে হলে অর্থায়ন খুবই জরুরি। নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের সে সুযোগ নিশ্চিত করা সম্ভব হলে নারীরা ক্ষমতায়িত হবে এবং সমাজের উন্নয়ন অগ্রযাত্রায় তারা বিশেষভাবে ভূমিকা পালন করতে সক্ষম হবে। একজন নারী আর্থিকভাবে স্বাবলম্বী হলে পরিবার, সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে।

স্পিকার বলেন, নারীদেরকে হিসাব সম্পর্কে প্রশিক্ষিত করতে হবে, তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ও রফতানিমুখী করতে সহায়তা দিতে হবে। সেবার কার্যক্রমকে সম্প্রসারিত করতে হবে, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করতে হবে এবং প্রদত্ত সুযোগগুলোকে প্রচারের ব্যবস্থা করতে হবে।

ফজলে কবির বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি বিশেষ করে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ভিশন ও মিশনে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’-কে গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে অন্তর্ভুক্ত করেছে। যার মূল লক্ষ্য হলো অবহেলিত জনগোষ্ঠী যারা আর্থিক সুবিধা হতে বঞ্চিত তাদেরকে যত দ্রুত সম্ভব আর্থিক সেবার আওতায় নিয়ে আসা।

সে লক্ষ্যে আমরা কটেজ, মাইক্রো, স্মল ও মিডিয়াম (সিএমএসএমই) খাতকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে চিহ্নিত করে এ খাতে অর্থায়ন কার্যক্রমকে জোরদার করেছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবদুর রহিম। এ সময় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক শেখ মো. সেলিমসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, এসএমই প্রধান, সিএমএসএমই নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

নারীদের ঋণ দেয়া নিরাপদ: স্পিকার

আপডেট সময় ০৯:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮