ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক:

তিন জাতি টি-টোয়েন্টি সিরিজের শুরুটা শুভ হয়নি ভারতের। ওপেনিং ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে স্রেফ উড়ে গেছে তারা। তবে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে চান রোহিত-ধাওয়ানরা।

আজ শুরু হচ্ছে বাংলাদেশের নিদাহাস ট্রফির মিশন। সন্ধ্যা সাড়ে ৭টায় পড়শি ভারতের বিপক্ষে লড়বে টাইগাররা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে সেটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

লংকা সফরে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান। দলে না থাকলেও টাইগারদের উজ্জীবিত করতে সেখানে অবস্থান করছেন তিনি। তবে বিশ্বসেরা অলরাউন্ডার না থাকলেও প্রতিপক্ষকে খাটো করে দেখছেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, উদ্বোধনী ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছিল। বোলাররা চেষ্টা করেছে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে। তবে তা আলোর মুখ দেখেনি। মাঝেমধ্যে এ রকমটি হয়। আমাদের বোলিং লাইনআপ বেশ শক্তিশালী। যদিও পরিবেশ-পরিস্থিতি প্রতিকূলে। তবে এ ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।এ মুহূর্তে জয় ভিন্ন আমরা কিছু ভাবছি না।

জয় দিয়ে অভিযান শুরু করতে চায় বাংলাদেশও। এ জন্য সেকেলে রেকর্ড ঝেড়ে ফেলে মাঠে ঝাঁপিয়ে পড়তে দলের অভিজ্ঞ-নবীনদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগারদের আত্মবিশ্বাসে রসদ জোগাচ্ছে প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে পাওয়া ৪১ রানের জয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না ভারত

আপডেট সময় ০৫:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮