ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার গরু বিষয়ক মন্ত্রণালয়

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে একটি সংবাদ সম্মেলনে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ জানিয়েছেন, গরুর জন্য আলাদা মন্ত্রণালয়ের কথা ভাবছে সরকার। পৃথক গো-মন্ত্রণালয়ের বিষয়ে সাধু-সন্তদের দীর্ঘদিনের দাবি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেক পরামর্শ, দরখাস্ত এসেছে। এ নিয়ে ভাবনা চিন্তা চলছে।

এ সময় তার পাশেই ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যিনি বেশ কয়েক বছর আগে গো-রক্ষায় আলাদা মন্ত্রণালয়ের দাবি জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের কাছে।ভারতে কেবল রাজস্থানে গো-রক্ষায় আলাদা মন্ত্রণালয় রয়েছে। ওই রাজ্যে বিজেপি শাসিত সরকারের অধীনে গো-পালন মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী ও একটি নির্দেশনালয় রয়েছে। দু’জন মন্ত্রী ছাড়াও সেখানে সব মিলিয়ে ২৩ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। কেন্দ্রীয় সরকার ও অন্য সব রাজ্যে গো-পালনের বিষয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আওতাধীন।

তবে বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে আইন করে গো-রক্ষা কমিশন করা হয়েছে। তারা গরু পালন, গরু পাচার রোধ প্রভৃতি কাজ দেখাশোনা করে থাকে। হরিয়ানায় গো-রক্ষার জন্য পুলিশের একটি বিশেষ বাহিনীও রয়েছে। এখন কেন্দ্রীয় সরকার গরু বিষয়ক মন্ত্রণালয় করলে সেটার আকৃতি ও কাজের প্রকৃতি কেমন হবে তা নিয়ে কিছুই জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার গরু বিষয়ক মন্ত্রণালয়

আপডেট সময় ০১:২০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭