ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আসকের প্রতিনিধিকে পিটিয়ে নির্যাতিতকে অপহরণ স্বামীর

অাকাশ জাতীয় ডেস্ক:

মাগুরার আদালত থেকে জামিন নিয়ে ঢাকায় ফেরার পথে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হেফাজতে থাকা এক নারীকে অস্ত্রের মুখে বাস থেকে অপহরণ করেছে নির্যাতনকারী স্বামী। এ সময় দুর্বৃত্তদের মারপিটে গুরুতর আহত হয়েছেন আসকের এক নারীকর্মী।

বুধবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলা লক্ষ্মীকন্দর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নারীকর্মী শামছুন্নাহারকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শামছুন্নাহার জানান, মাগুরা শহরের পূর্বপাড়ার বাসিন্দা রকিবুল ইসলাম রিপুর সপ্তম স্ত্রী ফারজানা আক্তার রানী স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে এ বছরের শুরুর দিকে স্বামীর বাড়ি থেকে পালান। গত ৪ মার্চ তিনি ঢাকার লালমাটিয়ায় আসকের শেল্টার হোমে আশ্রয় নেন। ইতিমধ্যে মাগুরা সদর থানায় ফারজানার বিরুদ্ধে চুরি ও ব্যভিচারের মামলা করেন তার স্বামী। ওই থানার পুলিশ ৬ মার্চ ফারজানাকে শেল্টার হোম থেকে মাগুরায় নিয়ে আসে। আসকের প্রতিনিধি ও জিম্মাদার হিসেবে শামসুন্নাহারও মাগুরা আসেন ফারজানার সঙ্গে। আজ দুপুরে ফারজানাকে আদালতে হাজির করা হয়। তিনি আইনজীবীর মাধ্যমে ফারজানার জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ফারজানার ইচ্ছানুযায়ী আদালত ফারজানকে আসকের কেন্দ্রে জিম্মায় জামিন দেয়।

জামিন লাভের পর পুলিশ হেফাজতে তারা বিকেল সাড়ে চারটায় মাগুরা বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ঈগল পরিবহনের একটি বাসে ওঠেন। পথিমধ্যে সদরের লক্ষ্মীকন্দর এলাকায় একটি মাইক্রোবাস পথ রোধ করে বাসটি থামায়। এ সময় রিপুর নেতৃত্বে ৪-৫ জনের একটি সশস্ত্র দল বাসের ভেতরে ঢুকে শামসুন্নাহার ও ফারজানাকে মারপিট করে টেনেহিঁচড়ে বাস থেকে নামিয়ে ফারজানাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

সদর থানার ওসি তদন্ত মাহবুব আল হাসান জানান, পুলিশ অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

আসকের প্রতিনিধিকে পিটিয়ে নির্যাতিতকে অপহরণ স্বামীর

আপডেট সময় ০১:৩৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮