ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘাস কাটতে বলায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

ঘাস কাটতে বলায় মায়ের সঙ্গে অভিমান করে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার মকরমপুটি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত কুলসুম আক্তার (১৪) ওই গ্রামের সৌদিপ্রবাসী আ. হক মিয়ার মেয়ে ও রশিবপুরা দাখিল মাদ্রাসার ছাত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে কুলসুমকে তার মা মাঠ থেকে গরুর ঘাস কেটে আনতে বলেন। কুলসুম ঘাস কাটতে রাজি হয়নি। এ নিয়ে কুলসুমকে তার মা বকাঝকা করেন। পরে উভয়ে রাতের খাবার না খেয়ে মা-মেয়ে একই খাটে ঘুমিয়ে পড়ে। মায়ের মধ্যরাতে ঘুম ভাঙলে মেয়েকে পাশে না দেখে মা খোঁজাখুঁজি করে। এ সময় পাশের রুমে মেয়েকে ঝুলতে দেখে চিৎকার দেয়। পরে স্থানীয়রা লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়।

ভাঙ্গা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, কুলসুমের মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঘাস কাটতে বলায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ১১:০২:১২ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮