ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওয়ার্নারকে ‘আঘাতের’ হুমকি দিলেন ডি’ককের বোন

আকাশ স্পোর্টস ডেস্ক :

ডারবান টেস্টে কুইন্টন ডি’কক এবং ওয়ার্নারের অপ্রীতিকর ঘটনাটি দিন যতই যাচ্ছে বেশি তিক্ততা ছড়াচ্ছে। দুইজনের মধ্যেকার ঝামেলা নিয়ে তোলপাড় বিশ্বমিডিয়া। এবার এই ঘটনায় যুক্ত হলেন ডি-ককের বোন ডালিন। অজি ক্রিকেটারকে টুইটারে ওয়ার্নারের উদ্দেশে উত্তেজিত ভাবে আঘাত করার হুমকি দিলেন ডালিন।

ডারবান টেস্টের দ্বিতীয় দিন ওয়ার্নার-ডি’ককের মধ্যে ঝামেলাটা শুরু হয়। সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে, ওয়ার্নার উত্তেজিত ভাবে তেড়ে যাচ্ছেন ডি’ককের দিকে। তাঁকে শান্ত করতে ছুটে আসেন অজি দলের ক্রিকেটাররা। এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে গেলে ওয়ার্নার-কে টেনে নিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। এই ঘটনাটি ইতিমধ্যে তদন্ত করছেন ম্যাচ রেফারিরা।

তারপরে শুনা যায়, ওয়ার্নারের স্ত্রীকে নাকি কটূ মন্তব্য করেছিলেন প্রোটিয়া ক্রিকেটার ডি’কক। যার কারণে ওয়ার্নার উত্তেজিত হয়ে উঠেন। কিন্তু এবার প্রকাশ হলো ওয়ার্নারও নাকি ডি’ককের পরিবারের সদস্যদের বাজে মন্তব্য করেন।

সেই জন্য টুইটারে অজি ক্রিকেটার ওয়ার্নারকে উদ্দেশ্য করে উত্তেজিত ভাবে ডি’ককের বোন ডালিন মন্তব্য করেছেন, ‘আমি তোমাকে আঘাত করব’।

দক্ষিণ আফ্রিকার এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ডারবানে এক ঘণ্টা ধরে মাঠে ডি’কক-কে লাগাতার স্লেজ করে গিয়েছেন ওয়ার্নার। তখন তিনি তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে গালিগালাজও করেন। তাতেই নাকি উত্তেজিত হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় পাল্টা বাজে কথা বলেন ডি’কক। সেই থেকেই দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ওয়ার্নারকে ‘আঘাতের’ হুমকি দিলেন ডি’ককের বোন

আপডেট সময় ০৮:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮