ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রোনাল্ডোকে বোতল ছুড়ে মারলেন পিএসজি সমর্থকরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজিকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

পরের রাউন্ড নিশ্চিত করার ম্যাচে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুক্ষীণহয়েছেন রিয়ালের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাকে বোতল ছুড়ে মেরেছেন পিএসজি সমর্থক গোষ্ঠিআল্ট্রাস।

পার্ক দেস প্রিন্সেসে রিয়াল-পিএসজির হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই সাফল্য পায় রিয়াল। ৫১ মিনিটে ভাসকেজের ক্রসে হেডে বল ঠিকানায় পাঠিয়ে দলকে লিড এনে দেন রোনাল্ডো। পর্তুগিজ সুপারস্টারের এ গোলের সৌজন্যে শেষ আটে ওঠা নিশ্চিত হয় লস ব্লাঙ্কোজদের। আর প্রতিযোগিতা থেকে ছিটকে যায় পিএসজি।

ন্যাক্কারজনক ঘটনাটা ঘটে তখনই। গোল করেই হাঁটু গেঁড়ে দানি কারভাজালকে জড়িয়ে উদযাপন করেন রোনাল্ডো। আনন্দে মাতান সমর্থকদের। এরপরই স্ট্যান্ড থেকে সিআর সেভেনকে বোতল ছুড়ে মারেন পিএসজি সমর্থকরা।

অবশ্য অল্পের জন্য সেই বোতল গায়ে লাগেনি রোনাল্ডোর। এক্ষেত্রেও কারিকুরি দেখিয়েছেন রিয়ালকে তৃতীয় রাউন্ডে তোলা নায়ক। কৌশলে তা এড়িয়ে গেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

একই ম্যাচে দুই দুইবার আগুন জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করে খেলায় বিঘ্ন সৃষ্টি করেনআল্ট্রাসরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

রোনাল্ডোকে বোতল ছুড়ে মারলেন পিএসজি সমর্থকরা

আপডেট সময় ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮