ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রিকেটার সামি একাধিক পরকীয়ায় জড়িত, অভিযোগ স্ত্রীর

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ সামির বিরুদ্ধে একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিন জাহান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দুই নারীর সঙ্গে সামির আলাপচারিতার একটি স্ক্রিনশটও পোস্ট করেছেন হাসিন জাহান।

তবে ওই আলাপচারিতা সামির ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা হয়েছে কি না, তার প্রমাণ মেলেনি।

ভারতের উত্তরপ্রদেশে জন্ম সামির। প্রায় চার বছর আগে কলকাতার মেয়ে হাসিন জাহানকে বিয়ে করেন। এককালে মডেলিং করতেন সামির স্ত্রী।তাদের সংসারে একটি কন্যা রয়েছে।

মঙ্গলবার প্রথমে একটি মেয়ের ছবি পোস্ট করে হাসিন লেখেন, ‘এই মেয়েটা নাগপুরের। একে চেনেন কেউ? এর জবাবে সামি জানতে চান, মেয়েটি কে?’ তখন হাসিন তার স্বামীকে জবাব দেন, খুব তাড়াতাড়িই জানতে পারবেন।

এরপর হাসিন লেখেন, দেখুন, এই মেয়েটা কী নির্লজ্জভাবে ছেলেদের সঙ্গে কথা বলছে। আর সেই ছেলেটা আমার ক্রিকেটার স্বামী, সেলিব্রিটি মোহাম্মদ সামি।

এরপর আরও বেশ কয়েকটি পোস্ট করেন তিনি। একটি পোস্টে দেখা যায়, অন্য এক নারীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সামি। হাসিনের দাবি, ওই নারীও সামির বান্ধবী।

অপর একটি মহিলার ছবি পোস্ট করে হাসিন লেখেন, ইনি করাচিতে থাকেন। যৌন কর্মী। আমার স্বামীর সঙ্গে ফেসবুকে কথা বলেন। করাচির ওই নারীর মোবাইল নম্বরও ফেসবুকে দিয়েছেন সামির স্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্রিকেটার সামি একাধিক পরকীয়ায় জড়িত, অভিযোগ স্ত্রীর

আপডেট সময় ০৬:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮