ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক সৃজনশীল ও কর্মমুখী করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য:মাহদী আমিন লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প সড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩ ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়: আরাগচি সংসদে মনিরুল হক চৌধুরী, নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইগারদের হার, হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া

এরশাদের জীবদ্দশাতেই “এরশাদ স্মৃতি সংঘ”

অাকাশ জাতীয় ডেস্ক:

বরেণ্য কোনো মানুষের স্মৃতি বাঁচিয়ে রাখতে মৃত্যুর পর স্মৃতি সংঘ খোলা হয়। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইম মুহম্মদ এরশাদের ভক্ত একদল যুবক ও তরুণ এই স্মৃতি সংঘ খুলে বসেছেন তার জীবদ্দশাতেই।

নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী মসজিদপাড়া গ্রামে এই নামে একটি ক্লাব গঠন করা হয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকে এই স্মৃতি সংঘ গঠন নিয়ে ‘রসালো’ আলোচনা চলছে।

ইদানীং প্রচার পেলেও ‘এরশাদ স্মৃতি সংঘ’ এর যাত্রা শুরু ২০১৬ সালের জানুয়ারি মাসে। শুরুতে ১১ জনের একটি কমিটি থাকলেও পরে ৬৭ জন সদস্য এই ক্লাবের সদস্য হয়েছে।

টেপাখড়িবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাতীয় পার্টির সহযোগী সংগঠন যুবসংহতির ওয়ার্ড সভাপতি আজিবুর রহমান এই সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘আমরা এরশাদ ভক্ত ১১জন এই ক্লাব ঘর তৈরি করি এবং নিয়মিত বিকালে মেঝেতে চটি বিছিয়ে আমরা জাতীয় পাটির চেয়ারম্যানের কর্মকা- নিয়ে নিজেদের মাঝে আলোচনা করি। পরে গ্রামের মানুষজনের মাঝে এরশাদ সরকার আমলের উন্নয়ের কথা ছড়িয়ে দেই।’

মৃত ব্যক্তিকে স্মরণ বা স্মৃতিতে রাখতে এমন ক্লাবঘর তৈরি করা হয়, কিন্তু এরশাদ তো জীবিত আছেন-এই মন্তব্যের বিপরীতে ক্লাবের সভাপতির জবাবটা আর পাওয়া যায়নি। কারণ, তিনি আগেই কল কেটে দেন।

জাতীয় পার্টির ডিমলা উপজেলা কমিটির সদস্য সচিব জাকারিয়া হোসেন রাজু দৈনিক আকাশকে বলেন, ‘যুবসংহতির কর্মীরা এরশাদকে ভালোবেসে স্থানীয় ভাবে একটি ক্লাবঘর বানিয়েছে বলে শুনেছি। তবে না বুঝে তারা এরশাদ স্মৃতি সংঘ নাম দিয়েছে। আমি বিষয়টি নিয়ে টেপাখড়িবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রহিমের সঙ্গে কথা বলব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান

এরশাদের জীবদ্দশাতেই “এরশাদ স্মৃতি সংঘ”

আপডেট সময় ০২:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮