ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

ম্যারাডোনার কাছে ফ্রি-কিক থেকে গোল করা শিখেছেন মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইদানিং ফ্রি-কিক থেকে গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন লিওনেল মেসি। তাতে প্রতিপক্ষের রক্ষণভাগের প্রহরীদের চিন্তা আরও বেড়েছে। ছোট ম্যাজিশিয়ানের ফ্রি-কিক রুখতে এখন বাড়তি কৌশল আঁটতে হচ্ছে তাদের। তা কীভাবে ফ্রি-কিক থেকে গোল করাটা শিল্পের পর্যায়ে নিয়ে গেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড?

এবার পাওয়া গেল সেই জবাব। আর্জেন্টিনার সাবেক ফিটনেস কোচ ফার্নান্দো সিগনোরিনি জানিয়েছেন, ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে ঝকঝকে ফ্রি-কিক থেকে জাদুকরী গোল করা রপ্ত করেছেন মেসি।

স্পেনের একটি টিভি চ্যানেলকে তিনি জানান, ২০০৯ সালে আর্জেন্টিনার কোচ ছিলেন ম্যারাডোনা। ওই সময় একদিন অনুশীলনে ৩টি ফ্রি-কিক নষ্ট করেন মেসি। এতে হতাশ হয়ে পড়েন হালের ক্রেজ। বিষয়টি লক্ষ্য করেন ’৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক। ওই দিনই শিষ্যকে তা রপ্ত করার কৌশল শেখান কিংবদন্তি।

সিগনোরিনি জানান, হতাশ হয়ে পড়লে মেসিকে জড়িয়ে ধরেন ম্যারাডোনা। প্রিয় শিষ্যকে তিনি বলেন- তুমি বিশ্বের সেরা ফুটবলার। অল্পতে হতাশ হলে চলবে? এর পরই ম্যাজিক বয়কে ফ্রি-কিক মারা শিখিয়ে দেন গুরুজি।

ঠিক এভাবে মেসিকে ফ্রি-কি মারা শেখান ম্যারাডোনা-বল থেকে পা দ্রুত সরিয়ে নেবে না। তাহলে বল তোমার কথা শুনবে।

গেল ৯ দিনে লা লিগায় তিনভাবে ফ্রি-কিক থেকে গোল করেছেন লিও। জিরোনা, লাস পালমাস ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কাঁটা কম্পাসে মাপা আগুন-গোলার গতির ফ্রি-কিকে গোল করেন তিনি। তার এ অসাধারণ নৈপুণ্যে পয়েন্ট খোয়ানো থেকে রক্ষা পায় বার্সেলোনা। যার বদৌলতে ওয়ান্ডার ম্যানের ফ্রি-কিক রহস্য নিয়ে উত্তাল বিশ্ব ফুটবল অঙ্গন।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

ম্যারাডোনার কাছে ফ্রি-কিক থেকে গোল করা শিখেছেন মেসি

আপডেট সময় ০৭:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮