ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

রোনাল্ডোর পাশে খেলতে মরিয়া দিবালা, ক্ষিপ্ত মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে খেলতে মরিয়া পাওলো দিবালা। এজন্য রিয়াল মাদ্রিদে যোগ দিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি। এতে বেজায় ক্ষেপেছেন স্বদেশি লিওনেল  মেসি।

চলতি মৌসুমটা ভালো কাটছে না রিয়ালের। কোপা ডেল রে থেকে ছিটকে গেছে। লা লিগা শিরোপার আশাও কার্যত শেষ হয়ে গেছে। টিকে রয়েছে শুধু চ্যাম্পিয়নস লিগ শিরোপার আশা।

এ মৌসুমে এমন ভরাডুবির পর দলের চেহারা পাল্টে দিতে চাইছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। আগামী গ্রীষ্মে দলবদল মৌসুমে একাধিক তারকা ফুটবলার টানতে চাইছেন তিনি। পাখির চোখ রয়েছে দিবালার ওপর। তার ওপর নজর রয়েছে বার্সেলোনারও। তবে নাকি লস ব্লাঙ্কোজদের ডাকে সাড়া দিচ্ছেন জুভেন্টাস প্রাণভোমরা।

স্প্যানিশ আউটলেট দিয়ারিও গোল জানাচ্ছে, দিবালার স্বপ্নের ফুটবলার রোনাল্ডো। দীর্ঘদিন ধরে তার সঙ্গে খেলার স্বপ্ন দেখছেন তিনি। আর যখন সুযোগ আছে তখন তা ছাড়তে চাইছে না আর্জেন্টাইন নিউ সেনসেশন।

অবশ্য রিয়ালে যোগ দেয়ার পেছনে ব্যক্তিস্বার্থও জড়িত আছে দিবালার। তার মতে, সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিলে আরও সফল হবেন তিনি। বেশ এগিয়ে থাকবেন ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডিঅর জেতার দৌড়ে। যতটা না থাকবেন বার্সার হয়ে খেললে।

এদিকে দিবালাকে নিয়ে নতুন জুটি গড়ার স্বপ্ন দেখছেন মেসি। নেইমারের পরিবর্তে তাকেই বার্সার ডেরায় ভেড়ানোর চিন্তা করছেন তিনি। তবে স্বদেশি অন্যরকম চিন্তা করায় ক্ষেপেছেন ছোট ম্যাজিশিয়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনাল্ডোর পাশে খেলতে মরিয়া দিবালা, ক্ষিপ্ত মেসি

আপডেট সময় ০৪:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮