ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়: শাহজাহান চৌধুরী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা চুক্তি স্বাক্ষরের পরদিনই লেবাননে ইসরাইলি ড্রোন হামলা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল

পুলিশকে গুলি করা সেই ‘পিচ্চি’ টনি গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঈশ্বরদী উপজেলার শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন টনি বিশ্বাস ওরফে পিচ্চি টনিকে গ্রেফতার করেছে পুলিশ। টনি পুলিশকে লক্ষ্য করে গুলি, অস্ত্র, ডাকাতি, হত্যা ও মাদকসহ ১০ মামলার এজাহারভুক্ত আসামি।

রোববার ভোরে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের নতুন বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টনি (২০) ওই ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের মৃত রিয়াজুল মণ্ডলের ছেলে।

ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান, সাব্বির হোসেন টনি বিশ্বাস ওরফে পিচ্চি টনি অস্ত্র, ডাকাতি, হত্যা ও মাদকসহ ১০ মামলার এজাহারভুক্ত আসামি। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, রূপপুরের টনির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্যা, মাদক এবং পুলিশকে গুলি করার অভিযোগসহ ১০ মামলা রয়েছে।

সম্প্রতি কারাগার থেকে সে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফের ত্রাস সৃষ্টি করছে। খবর পেয়ে রোববার ভোরে নতুন বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

পুলিশকে গুলি করা সেই ‘পিচ্চি’ টনি গ্রেফতার

আপডেট সময় ০১:৩১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮