ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফুটবল মাঠেও এবার ভিডিও রেফারি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফুটবল খেলায় ভিডিও এসিস্ট্যান্ট রেফারি বা ভি এ আর ব্যবহার সর্বসম্মতভাবে অনুমোদন করেছে ফুটবলের বৈশ্বিক প্রশাসক সংস্থা। শনিবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে আন্তর্জাতিক ফুটবল এসোসিয়েশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে গোল বা পেনাল্টির ক্ষেত্রে সন্দেহ থাকলে রেফারি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে ফিফার প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফানটিনো বলেন, ‘এ সিদ্ধান্ত বিশ্ব ফুটবলের জন্য এক নতুন যুগের সূচনা করবে। রাশিয়ায় অনুষ্ঠেয় এ বছরের বিশ্বকাপেও এ প্রযুক্তি ব্যবহার করতে চাইছে ফিফা।

ফুটবল মাঠের রেফারি যদি কোনো ভুল সিদ্ধান্ত দিয়ে থাকেন, তাহলে ভিডিও রেফারি তার রিপ্লে সুবিধা ব্যবহার করে রেফারিকে সহায়তা দেবেন। তাদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ থাকছে। কার্যত ভিএআর একটা খেলায় পঞ্চম রেফারি হিসেবেই কাজ করছে। তিনি যদি মাঠের রেফারিকে ভিডিও ফুটেজ দেখতে বলেন, তাহলে তিনি মাঠের পাশেই মনিটরে তা দেখবেন, সিদ্ধান্ত নেবেন এবং খেলা আবার শুরু করবেন।

সুতরাং এখন ফুটবল খেলাতেও কখনো কখনো দেখা যাবে ক্রিকেটের মতোই রেফারিও দুই হাত দিয়ে চারকোণা টিভি স্ক্রিন আঁকার মতো সংকেত দিচ্ছেন। এই সংকেত দিলে ভিডিও রেফারি রিপ্লে দেখে রেফারির সিদ্ধান্তে কোন ভুল হয়ে থাকলে তা জানাবেন। ইতিমধ্যেই এ প্রযুক্তি বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। এর প্রশংসা করেছেন অনেকেই। তবে কিছু বিশ্লেষক এর সমালোচনাও করেছেন। সূত্র: বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল মাঠেও এবার ভিডিও রেফারি

আপডেট সময় ০৯:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮