ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

জাফর ইকবালে ওপর হামলাকারীর গ্রামে অভিযান,চাচা আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর হকের চাচা আবদুল কাহার ওরফে লুরইকে (৫৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‍্যাব।

রোববার ভোর ৫টার দিকে সুনামগঞ্জের দিরাইয়ের কালিয়াপন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে দৈনিক আকাশকে জানান দিরাই থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন।

তিনি বলেন, ভোরে দিরাইয়ের কালিয়াপন এলাকায় অভিযান চালিয়ে চাচা আবদুল কাহারকে আটক করে র‌্যাব।এখন তিনি র‌্যাবের হেফাজতে রয়েছেন।

তিনি আরও বলেন, ফয়জুরের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল কালিদারকাপন এলাকায়। তার বাবা মাওলানা আতিকুর রহমান সিলেট-সুনামগঞ্জ সড়কের পার্শ্ববর্তী টুকেরবাজারে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

এর আগে শনিবার রাতে হামলাকারী ফয়জুর হকের কুমারগাঁওয়ের শেখপাড়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে র্যাব ও পুলিশ। এসময় বাড়িটি তালাবদ্ধ দেখতে পায় এই দুই বাহিনী।

বাড়িতে কাউকে না পেলেও পার্শ্ববর্তী মামার বাড়ি থেকে মামা ফজলুর রহমানকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, শনিবার বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের উপর হামলা হয়। ছুরি দিয়ে এই লেখক-অধ্যাপকের মাথায় আঘাত করে হামলাকারী।

বিকাল সাড়ে ৫টার দিকে ওই হামলার পরপর জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অপারেশন থিয়েটারে নিয়ে তার ক্ষত স্থান পরিষ্কার করে সেখানে সেলাই দেওয়া হয়েছে। এরপর অধ্যাপক জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকা নিয়ে সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে হামলার পরপরই উপস্থিত শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা হামলাকারীকে ধরে ফেলে। এরপর পিটুনি দিয়ে ওই তরুণকে ধরে নেয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। সেখানে পুলিশ তাকে উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

জাফর ইকবালে ওপর হামলাকারীর গ্রামে অভিযান,চাচা আটক

আপডেট সময় ১০:৫১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮