ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আ’লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারিতে মাটিধসে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার রাতে নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া হয়ে মামলাটি করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।

গত রোববার রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগে গর্ত করে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় মাটিধসে পাঁচ শ্রমিক নিহত হন।

নিহতদের একজন ছিলেন উপজেলার জামালগঞ্জের কলকটা গ্রামের আতাবুর রহমান।

ওসি জানান, এ ঘটনার পর আটক কোয়ারির লেবার সর্দার আবদুর রউফকেও মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

আ’লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৪:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮