ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খালেদা জিয়া লন্ডনে বসে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে বৈঠক করছেন: হাছান মাহমুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে বসে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে বৈঠক করছেন।সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর খুনিদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদের বিচার চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই আলোচনা সভার আয়োজন করে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাজাহান আলম সাজু প্রমুখ বক্তব্য রাখেন।

খালেদা জিয়া দেশে ফেরার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘তিনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কারণ তিনি রাজনীতি করেন যারা বাংলাদেশকে চায়নি তাদেরকে সঙ্গে নিয়ে। আমি সরকারকে আহ্বান জানাবো তিনি যখনই দেশে আসবেন, তখনই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়া লন্ডনে বসে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে বৈঠক করছেন: হাছান মাহমুদ

আপডেট সময় ১২:১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭