ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

তিন মাসের মধ্যে পাঁচ হাজার ডাক্তার নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

এই সরকারের মেয়াদে আরও ১০ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এর মধ্যে আগামী তিন মাসে নিয়োগ পাবেন পাঁচ হাজার ডাক্তার।

সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে মন্ত্রী এই কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা গ্রামে থাকে তারাও স্বাস্থ্যসেবা চায়। আমরা চিকিৎসক পদায়নের চেষ্টা করছি। অনেক চেষ্টা করছি গ্রামে চিকিৎসক রাখার জন্য। আমরা যখন ঘাটতি কমাতে পারব তখন ইউনিয়ন ও উপজেলা পর্যায় পর্যন্ত চিকিৎসক সংকট কমাতে পারব।’

মন্ত্রী জানান, অস্ট্রিয়া থেকে একটি টিম এসেছিল। তারা বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগ করতে চায়।

মোহাম্মদ নাসিম জানান, গত কয়েক মাসে উপজেলা পর্যায়ে তিন শতাধিক অ্যাম্বুলেন্স দেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে আমাদের এমপি সাহেবরা জনগণের কাছে ভোট চাইতে পারবেন। কারণ আমরা উপজেলা পর্যায়ে স্বাস্থসেবা এগিয়ে নিয়ে যাচ্ছি।

সময়োপযোগী ভাষণের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে দেয়া ভাষণে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘মানুষ শান্তিতে ও স্বস্তিতে আছে বলেই তাদের আন্দোলনের ডাকে সাড়া আসে না।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘এখন আমরা হরতাল ডাকলেও হরতাল হবে না। কারণ দেশের মানুষ আর এ ধরনের ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না। যত চেষ্টাই করুক, ওই ধরনের পরিস্থিতি আর দেশে তৈরি করতে পারবে না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ভুল হয়নি বলব না, কিন্তু আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছি, সেভাবেই আমরা চলতে চাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

তিন মাসের মধ্যে পাঁচ হাজার ডাক্তার নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮