ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিএনপি ক্ষমতায় গেলে ২৫ ফেব্রুয়ারি হবে শহীদ সেনা দিবস: মাহবুব

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামীতে ক্ষমতায় গেলে ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালনের ব্যবস্থা নেবে বিএনপি। রোববার বনানীর কবরাস্থানে পিলখানায় বিদ্রোহে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে দলের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদনের পর দলটির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান সাংবাদিকদের কাছে এ কথা জানান।

তিনি বলেন, এই দিনটি জাতির ট্র্যাজেডি। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ২৫ ফেব্রুয়ারি দিনটিকে রাষ্ট্রীয়ভাবে শহীদ সেনা দিবস হিসেবে পালনে ব্যবস্থা নেয়া হবে।

মাহবুবুর রহমান আরও বলেন, পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে হত্যাকাণ্ডের ঘটনা ছিল দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ। ওই হত্যাযজ্ঞের পূর্ণাঙ্গ বিচার আজও হয়নি। বিস্ফোরক আইনে মামলার বিচারও ঝুলে আছে।

সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে নির্মিত স্মৃতিস্তম্ভের বেদীতে মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুস্পমাল্য অর্পণ করেন। প্রতিনিধিদলটি দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন। কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে নিহত সেনা কর্মকর্তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তারা।

বিএনপির প্রতিনিধিদলে ছিলেন ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মেজর জেনারেল (অব.) ফজলে ইলাহী আকবর, কর্নেল (অব.) ইসহাক, কর্নেল (অব.) মনিষ দেওয়ান, মেজর (অব.) মিজানুর রহমান, মেজর (অব.) সারোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে ২৫ ফেব্রুয়ারি হবে শহীদ সেনা দিবস: মাহবুব

আপডেট সময় ১১:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮