ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

মাদকের বিরুদ্ধে তথ্য অভিযান ১ মার্চ: তারানা হালিম

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদকের বিস্তার রোধে আগামী ১ মার্চ থেকে তথ্য অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তারানা হালিম বলেন, ১ মার্চ রাত ৮টা ৫০ মিনিটে প্রতিটি টেলিভিশন চ্যানেল রেডিওতে এবং সামাজিক মাধ্যমে মাদকের বিরুদ্ধে তথ্য অভিযান প্রচার করা হবে। দেশের সীমান্ত এলাকায় প্রজেক্টরের মাধ্যমে মামলা এবং তাদের জন্য করণীয় কী তা দেখানো হবে। এ অভিযান প্রতিনিয়ত আপডেট হবে এবং বৃহৎ আকারে চলবে। মাদকের যেসব মামলার ইতোমধ্যে রায় হয়েছে সেটাও গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, স্কুল-কলেজে মাদকের কুফলতার ভিডিও চিত্র দেখানো হবে। এছাড়া কারাগারগুলোতে ভিডিও প্রচারের মাধ্যমে কাউন্সিলিং করা হবে।

তারানা হালিম বলেন, ২০০৯ সালে মাদক মামলা ছিল ৩৭ হাজার ৩৯৫টি। আর ২০১৭ সালে এই সংখ্যা এক লাখ ছয় হাজার ৫৩৬টি।

প্রতিমন্ত্রী জানান, ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’- এই স্লোগান প্রচার করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

মাদকের বিরুদ্ধে তথ্য অভিযান ১ মার্চ: তারানা হালিম

আপডেট সময় ০৫:২৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮