ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরের সাবেক এমপির ছেলে দুর্বৃত্তের গুলিতে নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে বিএনপির সাবেক এমপি মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে ফয়সাল মিয়া নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভাদগাতি এলাকায় বাড়ির পাশের কলাবাগানে কতিপয় দুর্বৃত্ত ফয়সাল মিয়াকে পেছন দিক থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় ফয়সাল দৌড়ে ওই এলাকার একটি দোকানের সামনে গিয়ে পড়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। নিহতের পিঠের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে।

কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মাদক নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা। নিহত ফয়সাল মিয়ার বাবা মোখলেছুর রহমান জিতু মিয়া গাজীপুর-৫ আসনের বিএনপি সংসদ সদস্য ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরের সাবেক এমপির ছেলে দুর্বৃত্তের গুলিতে নিহত

আপডেট সময় ০২:২৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭