ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বুড়িগঙ্গা তীরে নতুন স্থাপনা নির্মাণ করা যাবে না: নৌমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জরিপ শেষ না হওয়া পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরে নতুন করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

রবিবার সচিবালয়ে নদী রক্ষা টাস্কফোর্স কমিটির ৩৬তম সভা শেষে এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান নৌমন্ত্রী।

সভায় ভূমিমন্ত্রী শামসুর রহমান, বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাজাহান খান বলেন, ‘বুড়িগঙ্গা নদীর তীরে যেসব জায়গা দখল করা আছে সেগুলোকে চিহ্নিত করে দখলমুক্ত করার ব্যবস্থা নেয়া হচ্ছে। ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে নদী দখল করে যেন শিল্প-কারখানা গড়ে না ওঠে সে ব্যাপারে নির্দেশনা দেয়া হবে। শহরগুলোতে বর্তমানে নদী দখল করে যেসব শিল্প-কারখানা রয়েছে সেগুলো ১১০টি অর্থনৈতিক জোনে স্থানান্তরের ব্যবস্থা নেয়া হবে।’

নৌমন্ত্রী আরও বলেন, ‘ইতোমধ্যে রাজধানীর ১৩টি খাল উদ্ধারে কাজ শুরু হয়েছে। এরমধ্যে কয়েকটি খাল উদ্ধার হয়েছে এবং কয়েকটি উদ্ধারের পরে পুনঃদখল হয়েছে। এসব পুনঃদখলকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা নেয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

বুড়িগঙ্গা তীরে নতুন স্থাপনা নির্মাণ করা যাবে না: নৌমন্ত্রী

আপডেট সময় ০৫:২৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮