ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, ‘বিএনপির কোনো শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমরা কখনও বাধা দিচ্ছি না। কিন্তু কেউ যদি মাত্রাতিরিক্ত করে জনগণের দুর্ভোগ বাড়িয়ে দেয় তখনই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যে কাজটি করার দরকার সে কাজটি করে থাকে।’

শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া রায়ে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির ১০ বছরের কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রায়ের পর থেকেই ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। ঢাকা ও ঢাকার বাইরে আট দিন কর্মসূচি পালন করে বিএনপি। রাজধানীতে মিছিল, মানববন্ধন, অবস্থান, অনশনের মতো কর্মসূচি নির্বিঘ্নেই পালন করে দলটি।

তবে ২২ ফেব্রুয়ারি সমাবেশের ঘোষণা দিয়েও সেই কর্মসূচি পালন করতে পুলিশের অনুমতি না মেলায় আজ কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি দেয় বিএনপি। কিন্তু পুলিশের লাঠিপেটায় বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে যায়।

এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জনগণের দুর্ভোগ থেকে ঢাকার ওই এলাকাটি রক্ষা করার দরকার ছিল, তাই পুলিশ সেই কাজটিই করেছে।’

এসময় সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশ্রাফ এমপি, অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. মনির-উজ-জামান, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম ও পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮