ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

ঢাকায় ফিরেই শুটিং নিয়ে ব্যস্ত বুবলী

আকাশ বিনোদন ডেস্ক:

শাকিব খানের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে ‘সুপার হিরো’ ছবির শুটিং শেষে ১৮ ফেব্রুয়ারি ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ফিরেই আবার ব্যস্ত হয়ে পড়েছেন শুটিংয়ে।
বিশ্রামের জন্য একদিনও সময় পেলেন না এ নায়িকা। উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং শুরু করেছেন এফডিসিরি ৯ নম্বর ফ্লোরে। এ ছবিতেও বুবলীর নায়ক শাকিব খান। তবে শাকিব খান শুটিংয়ে নেই। কারণ আপাতত বুবলীর সিক্যুন্সের শুটিং করা হচ্ছে।

সঙ্গে রয়েছেন ঢাকাই ছবির প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। এ ছবির মাধ্যমেই প্রথমবার একসঙ্গে একফ্রেমে অভিনয় করছেন এ দুই নায়িকা। দুই অঞ্চলের দুই পরিবারের দ্বন্দ্ব ও প্রেম-ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’। গেল বছরের অক্টোবর মাসে এ ছবির শুটিং শুরু হয়।

এরপর মাঝে বিরতি দিয়ে আবারও শুরু হল শুটিং। ঢাকায় ফিরেই শুটিংয়ের ব্যস্ততা প্রসঙ্গে বুবলী বলেন, ‘আগেই শিডিউল দেয়া ছিল, তাই বিশ্রামেরও সুযোগ পাইনি। শুটিংয়ে অংশ নিয়েছি।’ মৌসুমীর সঙ্গে প্রথমবার ছবিতে অভিনয় প্রসঙ্গে বুবলী বলেন. ‘এটা আমার জন্য অন্যরকম পাওয়া।

বিশেষ ভালোলাগা ছুঁয়ে গেছে। কারণ প্রথমবারের মতো এ ছবিতে মৌসুমী আপার সঙ্গে অভিনয় করছি। একসময় তাকে পর্দায় দেখেছি। এখন তার সঙ্গে অভিনয় করছি। দারুণ ভালো লাগা কাজ করছে। সময়গুলোও দারুণ কাটছে।’

বুবলীর সঙ্গে শিগগিরই এ ছবিতে শাকিব খানও অভিনয় শুরু করবেন বলে জানা গেছে। সব ঠিক থাকলে ২৩ মার্চ ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকায় ফিরেই শুটিং নিয়ে ব্যস্ত বুবলী

আপডেট সময় ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮