ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

গ্লোবাল বিজনেস সামিটে যোগ দিতে দিল্লী গেছেন শিল্পমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু নয়াদিল্লীতে অনুষ্ঠেয় এশিয়ান টাইমস্ চতুর্থ গ্লোবাল বিজনেস সামিট-২০১৮ এ যোগ দিতে আজ ঢাকা ত্যাগ করেছেন। আগামীকাল স্থানীয় হোটেল তাজ প্যালেসে দু’দিন ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনের উদ্বোধন করবেন। টাইমস্ গ্রুপের আমন্ত্রণে শিল্পমন্ত্রী এ সম্মেলনে অংশ নিচ্ছেন। এতে তিনি আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ছাড়াও ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলী, রেলওয়ে ও কয়লাবিষয়ক মন্ত্রী পীযুষ গয়াল, ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা অংশ নেবেন।

সম্মেলনে অংশগ্রহণকারীরা ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তার উপায় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি তারা নিজেদের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার, অংশীদারিত্ব বৃদ্ধি এবং শিল্পখাতে যৌথ বিনিয়োগের বিষয়ে মতবিনিময় করবেন।
শিল্পমন্ত্রী ২৬ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

গ্লোবাল বিজনেস সামিটে যোগ দিতে দিল্লী গেছেন শিল্পমন্ত্রী

আপডেট সময় ১০:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮