ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

প্যারাডাইস পেপার্স: ২০ বাংলাদেশির তথ্য সংগ্রহ করছে দুদক

অাকাশ জাতীয় ডেস্ক:

প্যারাডাইস পেপার্স নতুন করে নাম আসা ২০ জন বাংলাদেশির বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। করস্বর্গ হিসেবে পরিচিত দেশগুলোতে গোপনে টাকা লগ্নিকারী হিসেবে তাদের নাম তালিকায় আসে।

অল্প করের বিনিময়ে অর্থ রাখার সুযোগ করে দেয়া দেশগুলোর মধ্যে দক্ষিণ ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টা অন্যতম। সম্প্রতি ফাঁস হওয়া প্যারাডাইস পেপারস এর নথি অনুযায়ী, আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরসহ ২০ জন বাংলাদেশি দেশটিতে অফশোর কোম্পানি খুলেছেন।

এর আগে ফাঁস হওয়া পানামা, প্যারাডাইস, অফশোর লিকস মিলে এখন পর্যন্ত এ তালিকায় এসেছে ৮৯ বাংলাদেশির নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আইসিআইজের সর্বশেষ তালিকায় মুসা ছাড়াও রয়েছেন ফজলে এলাহী চৌধুরী, কে এইচ আসাদুল ইসলাম, জুলফিকার আহমেদ, তাজুল ইসলাম, মোহাম্মদ মালেকসহ ২০ বাংলাদেশির ঠিকানাসহ প্রকাশ করা হয়েছে। ঠিকানা অনুযায়ী এখন এসব বাংলাদেশিদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন দুদক।

তথ্য সংগ্রহের সঙ্গে ব্যক্তির ওপর বাড়ানো হয়েছে নজরদারিও। দুদকের সচিব ড. শামসুল আরেফিন জানান, দেশ থেকে অবৈধভাবে বিদেশে অর্থ পাঠানোর প্রমাণ পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবশ্য এর আগে পানামা, অফশোর ও প্যারাডাইস পেপারসে যাদের নাম এসেছিলো তাদের বিষয়ে অনুসন্ধান খুব বেশি না এগুনোর কারণ ব্যাখ্যা করেছেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ মনে করেন, অর্থপাচারে তদন্তকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় অর্থপাচার বাড়ছে বলে মনে করেন অর্থনীতির এই বিশ্লেষক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

প্যারাডাইস পেপার্স: ২০ বাংলাদেশির তথ্য সংগ্রহ করছে দুদক

আপডেট সময় ০৭:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮