ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

বরেণ্য সংগীত পরিচালক আলী আকবর রুপু আর নেই

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশবরেণ্য সংগীত পরিচালক আলী আকবর রুপু দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি এক ছেলে এক মেয়ে এবং স্ত্রী রেখে গেছেন। আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মাগরিবের পর দ্বিতীয় জানাজা হবে বিশাল সেন্টারে শ্রুতি স্টুডিওতে। এর পর আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেত তার ফেসবুকের ভেরিফাইড পেইজে রুপু’র অসুস্থতার কথা জানান।

ক্যান্সার ছাড়াও তিনি কিডনির সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন। গত শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ তাঁর কন্যা ফারিহা নাজ তার ফেসবুক প্রোফাইলে তাঁর বাবার মৃত্যুর কথা জানান।

১৯৮২ সালে তিনি উৎসব নামের একটি ব্যান্ডে গিটার ও কিবোর্ড বাজান। তাঁর সুর করা বিভিন্ন গানের মধ্যে উল্লেখযোগ্য গান হলো- কুমার বিশ্বজিতের ‘যারে ঘর দিলা সংসার দিলা রে’, ‘দস্যু যেমন মুখোশ পরে প্রবেশ করে ঘরে’, ‘দরদিয়া’, ‘এ অনিশ্চয়তা’ প্রভৃতি। এছাড়াও সাবিনা ইয়াসমিনের, ‘প্রতিটি শিশুর মুখ’, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর ‘কবিতার মত মেয়েটি’ দিনাত জাহান মুন্নীর ‘পুরনো কাপড়ের মত আমি আজ অবহেলিত’ তাঁর অন্যান্য জনপ্রিয় গান। এছাড়া বিভিন্ন টিভি চ্যানেলের জন্য তিনি গান সুর করেছেন।

ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র জন্য নানা জনপ্রিয় গান রচনা ও সুর করে তিনি বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

বরেণ্য সংগীত পরিচালক আলী আকবর রুপু আর নেই

আপডেট সময় ০১:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮