ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দেয়ার প্রস্তাব ট্রাম্পের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্কুলে ঢুকে নির্বিচার গুলি চালিয়ে হত্যা বন্ধে শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দেয়ার প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডার স্কুলে গুলিয়ে চালিয়ে ১৭ জন হত্যার পর যুক্তরাষ্ট্রে যখন অস্ত্র নিয়ন্ত্রণের দাবি আরও জোরালো হয়ে উঠেছে, তখনই প্রেসিডেন্ট ট্রাম্পের এমন প্রস্তাব এলো।

তিনি বলেন, শিক্ষকের হাতে বন্দুক থাকলে খুব দ্রুতই তিনি যে কোনো হামলা ঠেকিয়ে দিতে পারবেন। অস্ত্রের ক্রেতাদের অতীত ইতিহাস আরও ভালোভাবে খতিয়ে দেখার যে দাবি উঠেছে, তার প্রতিও সমর্থন জানিয়েছেন ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউসে মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলের এক দল শিক্ষার্থীকে সাক্ষাৎ দিয়ে তিনি বলেন, আমরা খুব কঠোরভাবে ক্রেতার অতীত পরীক্ষা করে দেখব। মানসিক স্বাস্থ্যের ওপর অনেক বেশি গুরুত্ব দেব।

ট্রাম্প বলেন, হামলাকারীরা হল কাপুরুষ। স্কুল যেহেতু অস্ত্রমুক্ত এলাকা, এটি তাদের উৎসাহিত করে। তারা মনে করে, ভেতরে যেহেতু কারো হাতে অস্ত্র নেই, ঢুকে গুলি করে দিলেই হয়।

তিনি বলেন, কিন্তু একজন শিক্ষকের কাছে যদি লুকানো একটি অস্ত্র থাকে, তাকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তা হলে ওই অস্ত্রমুক্ত এলাকাটা আর থাকবে না।

তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে কলেজ ক্যাম্পাসে অস্ত্র বহনের বৈধতা থাকলেও ফ্লোরিডার আইনে সে সুযোগ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দেয়ার প্রস্তাব ট্রাম্পের

আপডেট সময় ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮