ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ভাষা শহীদদের কবরে বিএনপির শ্রদ্ধা

আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

অাকাশ জাতীয় ডেস্ক:

ভাষা শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। বুধবার সকাল আটটায় রাজধানীর আজিমপুর গোরস্থানে শহীদ শফিউর রহমান, শহীদ আবুল বরকত ও শহীদ আবদুল জব্বারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় ওলামা দলের নেতা মাওলানা শাহ নেসারুল হক শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যান।

শহীদদের কবর জিয়ারতের সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বরকতুল্লাহ বুলু, ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জয়নাল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা হেলেন জেরিন খান, আমিরুজ্জামান খান শিমুল, খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

এছাড়াও ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদলসহ প্রভৃতি সহযোগী সংগঠন।

অন্যান্য বছর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেও দলটির চেয়ারপারসন কারাগারে থাকায় এবার প্রথম প্রহরে যাননি বিএনপি নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মৃত অবস্থায় পাওয়ার

ভাষা শহীদদের কবরে বিএনপির শ্রদ্ধা

আপডেট সময় ০৪:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮