ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সাহস থাকলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন: নজরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সাহস থাকলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। নেত্রী কারাগারে থাকলেও বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার বিকালে ময়মনসিংহে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

শহরের চরপাড়ার একটি কমিউনিটি সেন্টারে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, দেশে খালেদা জিয়ার সৈনিকরা আজ ঐক্যবদ্ধ। খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি আক্ষেপ করে বলেন, মাত্র দুই কোটি টাকার মামলা দিয়ে খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছে। অথচ খালেদা জিয়া চাইলে ময়মনসিংহের মানুষই কয়েক কোটি টাকা দিতে পারত। দেশ রক্ষায় খালেদা জিয়ার বিকল্প নেই বলেও জানান বিএনপির এ নেতা।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন, জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, জাকির হোসেন বাবলু, ফখর উদ্দিন বাচ্চু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর উপজেলা চেয়ারম্যান আবুল বাশার আকন্দসহ ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির কর্মসূচিকে ঘিরে শহরে ও চরপাড়া এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইন্টারভিউয়ের নীতিকথা আর ব্যক্তিজীবনের অমিল নিয়ে ক্ষুব্ধ ভাবনা

সাহস থাকলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন: নজরুল

আপডেট সময় ০৯:৫৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮