ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

রাজবাড়ীতে ওষুধের বাক্সে নবজাতকের লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশ সোমবার সকালে উপজেলার উজানচর ইউনিয়নের মকবুলের দোকান এলাকার মহাসড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে।

তার আগে রবিবার রাতে সড়কের পূর্ব পাশের ঢালুতে একটি কাগজের ওষুধের বাক্স পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন স্থানীয় মসজিদের সামনে রেখে দেন।

স্থানীয় কয়েকজন জানান, রবিবার রাত ৮টার দিকে মাছ শিকার করে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাদল শেখ নামে এক ব্যক্তি। মহাসড়ক দিয়ে আসার পথে নানা ধরনের যানবাহনের আলোয় মহাসড়কের ঢালুতে তার চোখে পড়ে একটি কাগজের কার্টুনের (বাক্সের) ওপর। ঢালুতে একটু সামনে এগুতেই ভালো করে দেখতে পান একটি ওষুধ কোম্পানি কাগজের কার্টুন বা বাক্স। বাক্সটির মুখ খুলতে দেখতে পান ফুট ফুটে এক নবজাতক পড়ে আছে। স্থানীয় কয়েকজনকে তিনি বিষয়টি খুলে বললে সবাই মিলে বাক্সটি সড়কের বিপরীত পাশে স্থানীয় মসজিদের কাছে নিয়ে রাখেন। সেখানেই সারারাত পড়েছিল।

স্থানীয় মইনুল হক মৃধা জানান, সোমবার ভোরে ফজর নামাজ শেষে মসুল্লিরা কাগজের বাক্সে এমন সুন্দর নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে সকালেই পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, হয়তো কেউ মৃত বাচ্চা প্রসব করেছিল। যাবার পথে মহাসড়কের ঢালুতে এভাবে ফেলে রাখেন। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে রাজবাড়ীর আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

রাজবাড়ীতে ওষুধের বাক্সে নবজাতকের লাশ

আপডেট সময় ০৩:১৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮