ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

ঢাকায় মানসিক স্বাস্থ্য ক্লিনিক উদ্বোধন করলেন পলক

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বনানীতে শনিবার মনোস্বাস্থ্য কল্যাণ ক্লিনিক (পিএইচডব্লিওসি) উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও পিএইচডব্লিওসি’র চেয়ারম্যান জাহেদা ফিজ্জা কবীর, ব্যবস্থাপনা পরিচালক আশিক সেলিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিসিম জান সাজিদ ও পিএইচডব্লিওসি’র অন্যন্য প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য মো. ফরাসউদ্দীন; বাংলাদেশ সরকারের প্রাক্তন স্বাস্থ্য সচিব ও আইসিডিডিআরবি’র উপ-নির্বাহী পরিচালক সৈয়দ মনজুরুল ইসলাম, সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের ট্রাস্টি, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা এবং ‘এশিয়াটিক ইএক্সপি’র ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকেরসহ বিশিষ্ট জনেরা।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, আমাদের সুস্থতার জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর সমান গুরুত্ব দিতে হবে। ভবিষ্যতে বাংলাদেশে সুস্থ প্রজন্ম তৈরিতে পদক্ষেপ গ্রহণের জন্য আমরা ‘পিএইচডব্লিওসি’কে ধন্যবাদ প্রদান করছি। পিএইচডব্লিওসি’ মানসিক স্বাস্থ্য সেবাকে ডিজিটাইজ করার ক্ষেত্রে আমরা সব ধরণের সহযোগিতা প্রদান করব।

অনুষ্ঠান উদ্বোধন ছাড়াও পিএইচডব্লিওসি’তে দিনব্যাপি ছিল অ্যারোমা থেরাপি, মেমোরি টেস্টিং, আর্টস্ এন্ড ক্রাফটস্, মাইন্ডফুল কালারিং ও ক্লে স্টেশন পরিচালিতক্লে মডেলিং ইত্যাদি কর্মসূচি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

ঢাকায় মানসিক স্বাস্থ্য ক্লিনিক উদ্বোধন করলেন পলক

আপডেট সময় ০৯:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮