ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

চুয়াডাঙ্গায় তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার জীবননগরে আসামি ধরতে যাওয়া তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার রাতে উপজেলার হাসাদহ গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী সন্ত্রাসী লিটনকে ধোলাই দিয়ে পুলিশ দিয়েছে জনতা। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- আহত হন কনস্টেবল সৈকত, কনস্টেবল রাশেদ ও কনস্টেবল রেজাউল। পুলিশ জানায়, জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের সোনা মন্ডলের ছেলে লিটন মন্ডল (৩৫) একজন চিহ্নিত সন্ত্রাসী। বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা, একটি অস্ত্র মামলাসহ চারটি মামলার পলাতক আসাসি তিনি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, দীর্ঘদিন পর লিটন নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারে অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে ৫ সদস্যর ওই পুলিশ দলটি লিটনের বাড়িতে প্রবেশ করলে সন্ত্রাসী লিটন ধারালো অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় লিটনের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন কনস্টেবল সৈকত, কনস্টেবল রাশেদ ও কনস্টেবল রেজাউল।

পুলিশের ওপর হামলা করে পালানোর সময় স্থানীয় জনগণ সন্ত্রাসী লিটনকে আটক করে গণধোলাই শুরু করে। পরে পুলিশ সদস্যরা আহত লিটনকে আটক করে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী লিটনের হামলায় আহত তিন পুলিশ সদস্যকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

চুয়াডাঙ্গায় তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

আপডেট সময় ০২:৩১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮