ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

অাকাশ জাতীয় ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল শনিবার উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ও মধুরছড়াসহ আশপাশের বেশ কয়েকটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ও বস্তি এলাকা ঘুরে দেখেছেন।

তারা রোহিঙ্গাদের জীবনমান, থাকা-খাওয়া, স্বাস্থ্য,চিকিৎসাসেবা, পয়োনিষ্কাশন ও খাবার পানি সরবরাহের ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন সাপ্লাই সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেন্টারে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সংকট,সমস্যা আছে কিনা তা জানতে চান।

যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ইকোনমিক সেন্টারের টিম লিডার উইলিয়াম মমলারের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদল ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের সঙ্গে খোলামেলা কথা বলে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হলে তারা মিয়ানমারে ফিরে যাবে কিনা জানতে চান।

এ সময় রোহিঙ্গারা প্রতিনিধিদলকে বলেন, তাদের নাগরিক অধিকারসহ নিরাপত্তা নিশ্চিত করে প্রত্যাবাসনের পরপরই নিজ বাড়িঘরে ফিরে যাওয়ার অনুমতি দিতে হবে। তাছাড়া মৌলিক অধিকার নিশ্চিত করে ছেলেমেয়েদের পড়ালেখাসহ তাদের যেসব ক্ষয়ক্ষতি মিয়ানমার সামরিক জান্তারা করেছে তার ক্ষতিপূরণ দিতে হবে।

তাছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে তারা যেন বিরত থাকে তা-ও নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান রোহিঙ্গাদের আশ্বস্ত করে বলেন, মিয়ানমারে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে।

এজন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিশ্ব মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে। সেখানে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী ক্যাম্প পরিদর্শন শেষে শনিবার দুপুরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল কক্সবাজারের উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেন।

ক্যাপশন: উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

আপডেট সময় ১১:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮