ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মোবাইলে গান নিতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ

অাকাশ নিউজ ডেস্ক:

গাইবান্ধা সদর উপজেলায় এক গৃহবধূকে (১৯) গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মালিবাড়ী ইউনিয়নের মালিবাড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মালিবাড়ী ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত তোফাজ উদ্দিনের ছেলে আহম্মদ আলী (৩৫), একই গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মন্টু মিয়া (৪৫) ও পার্শ্ববর্তী কুপতলা ইউনিয়নের কুপতলা গ্রামের আশফাক আলীর ছেলে মজনু মিয়া (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ওই গৃহবধূ ফ্লেক্সিলোড ও মোবাইলে গান ডাউনলোড করার জন্য পার্শ্ববর্তী আশরাফুল ইসলামের দোকানে যান। পরে আশরাফুল তার কম্পিউটার নষ্ট বলে অন্য একটি বাড়িতে নিয়ে গিয়ে কয়েকজনসহ জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যান।

পরে ওই গৃহবধূ শনিবার সকালে গণধর্ষণের অভিযোগে সদর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহরিয়ার বলেন, ওই গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে। এছাড়া ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

মোবাইলে গান নিতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ

আপডেট সময় ০৮:৩৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭