ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব

লন্ডন হাইকমিশনে হামলাকারীরা যেন দেশে আসতে না পারে: বঙ্গবন্ধু পরিষদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলাকারীদের শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। মানববন্ধন থেকে হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের নেতারা এই দাবি জানায়। বিএনপি এই হামলা চালিয়েছে এমনটা দাবি করে দলটির বিচার চাওয়া হয়েছে মানববন্ধন থেকে।

মানববন্ধনে অংশ নিয়ে বিশেষজ্ঞ ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বলেন, ‘সম্প্রতি লন্ডনের বাংলাদেশ দূতাবাসে বিএনপি নামধারী একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। তার প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমেছি। একটি দেশের দূতাবাস হলো সেই দেশের সার্বভৌমত্বের প্রতীক। কোনো দেশের দূতাবাসে হামলা করা মানে সেই দেশে হামলা করার শামিল।’

মামুন আল মাহতাব বলেন, ‘আমরা চাই এই হামলাকারীরা যেন আর বাংলাদেশে আসা যাওয়া করতে না পারে। তারা পাকিস্তানি মানসিকতার লোক। তাদের দেশে আসার কোনো দরকার নেই। সরকারের কাছে আমাদের জোর দাবি হামলাকারীদের দ্বৈত নাগরিকত্ব বাতিল করতে হবে।’

বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘দূতাবাসে হামলার দায় বিএনপি স্বীকার করেছে। লন্ডন দূতাবাসে হামলা চালিয়ে তারা বঙ্গবন্ধুকে অবমাননা করেছে। জাতির পিতাকে অবমাননা করা মানে দেশের সংবিধানকে অবমাননা করা। আমরা এই সংবিধান লঙ্ঘনকারীদের বিচার অবিলম্বে চাই, তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া হোক। যাতে আর কেউ এভাবে বঙ্গবন্ধুকে অবমাননা করতে না পারে।’

উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘যারা দেশের আদালত অবমাননা করে তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। তারা বাংলাদেশকে বাংলাদেশ মনে করে না, পাকিস্তান মনে করে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ সৈকত প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

লন্ডন হাইকমিশনে হামলাকারীরা যেন দেশে আসতে না পারে: বঙ্গবন্ধু পরিষদ

আপডেট সময় ১১:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮