ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নিজের পাতা ফাঁদে নিজেই আটকা পড়েছেন: খালেদাকে মান্না

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সহমর্মী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে তৃতীয় শক্তি হিসেবে গড়ে উঠার লক্ষ্য নিয়ে গঠন করা যুক্তফ্রন্টের নেতা মান্না শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় অংশ নেন। ‘রাষ্ট্রভাষা বাংলা ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এই সভার আয়োজন করে ‘সোনার বাংলা পার্টি’ নামে একটি দল।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। সেদিন থেকেই তিনি কারাগারে বন্দী। রায়ের অনুলিপি না পাওয়ায় খালেদা জিয়ার আইনজীবীরা আপিল ও জামিন আবেদন করতে পারছেন না।

মান্না বলেন, ‘আপিল করার জন্য রায় ২৪ ঘন্টার মধ্যে পাওয়া উচিত। কারণ লোয়ার কোর্ট কোনো রায় দিতেই পারে না পূর্ণাঙ্গ রায় লেখা ছাড়া। কিন্তু লোয়ার কোর্টেও এটা হলো।’ ‘আমি বিশ্বাস করতে চাই না, লোয়ার কোর্ট সাতদিনেও রায় দেয়নি। আমি সেজন্য বিএনপি চেয়ারপারসনের জন্য আমি পরিপূর্ণ সহমর্মিতা জানাচ্ছি।’

‘লোয়ার কোর্ট এরকম করতে পারে। তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়া, উনি দেখেননি, জানেননি? উনি কিছুই করেননি, সেজন্য নিজের পাতা ফাঁদে নিজেই আটকা পড়েছেন।’

এই মামলার রায়ে আগামী জাতীয় নির্বাচনের আগে সমঝোতার পথে অনিশ্চয়তা তৈরি করেছে বলেও মনে করেন মান্না। বলেন, ‘আজকে কোন একজন নেতা বলেছেন, বেগম জিয়ার রায় ও তাকে জেলখানায় যে আচরণ করা হয়েছে তার মাধ্যমে সমঝোতার পথ বন্ধ হয়ে গেছে।’

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুন নূর, সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশীদ প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহরুখের নায়িকা গায়ত্রী এখন ধনকুবেরের স্ত্রী, কেমন কাটছে জীবন?

নিজের পাতা ফাঁদে নিজেই আটকা পড়েছেন: খালেদাকে মান্না

আপডেট সময় ১১:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮