ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মামলায় দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়: দুদক চেয়ারম্যান

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘শুধু মামলা করে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। আমরা অনেক ক্ষেত্রে মামলা করে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। দুর্নীতি বন্ধ করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং প্রতিরোধে এগিয় আসতে হবে।’

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে মাঠ পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দেশের শিক্ষাক্ষেত্রে যে অবস্থা বিরাজ করছে, কোনো দেশ এভাবে চলতে পারে না। প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা শিক্ষামন্ত্রীর একার দায়িত্ব নয়। প্রশ্ন ফাঁস রোধ করতে হলে অভিভাবক ও শিক্ষার্থীদের আরও সচেতন এবং দায়িত্বশীল হতে হবে।’

ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতি বন্ধ না হলে অচিরেই আমাদের উন্নয়ন থমকে যাবে। দুর্নীতির কারণে অনেক দেশ এগিয়ে যেতে পারেনি। দেশে ঘুষ লেনদেন বন্ধ হয়েছে আমি বলব না। তবে বন্ধ হয়ে যাবে। এ ক্ষেত্রে আমাদেরকেই সাবধান হওয়া প্রয়োজন। অনেকেই বলেন দেশে কর্মসংস্থানের অভাব। আমি বলছি কোনো অভাব নেই। কারণ চাকরি করার জন্য যোগ্যতা সম্পন্ন লোকের অভাব। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এ ধরনের উপায় অবলম্বন করলে আগামী প্রজন্ম কীভাবে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমি শিক্ষামন্ত্রীকে বলেছি প্রশ্নপত্র ফাঁসরোধে আমাদের কী করণীয় বলবেন, আমরা তাই করবো। প্রয়োজনে পরীক্ষার আগে ৬৪ সেট প্রশ্নপত্র অনলাইনে ফাঁস করা হবে। তবে পরীক্ষার পাঁচ মিনিট পূর্বে কেন্দ্র সচিবকে নির্দেশনা দেয়া হবে কোন সেটে পরীক্ষা নেয়া হবে। তাহলেই বোঝা যাবে মেধার অবস্থান।’

চেয়ারম্যান বলেন, ‘আমরা প্রভাবমুক্ত সমাজ ও প্রশাসন চাই। তাহলেই সবক্ষেত্রে দুর্নীতিমুক্ত হবে এবং সুন্দর সমাজ গঠন হবে।’

চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক জাফর ইকবাল, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার, উপ-পরিচালক (জনস্বাস্থ্য) প্রণব কুমার ভট্টাচার্য, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিজি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, সনাক সভাপতি কাজী শাহাদাত, সদর উপজেলা ভূমি কর্মকর্তা অভিষেক দাস, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. ইলিয়াছ, শহরের গৌর-এ-গরীবা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রশিদ তালুকদার, ইসলামিক ফাউন্ডেশন এর সহকারী পরিচালক আব্দুল কুদ্দুছ ও শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মামলায় দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়: দুদক চেয়ারম্যান

আপডেট সময় ১২:৪৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮