ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিএসএমএমইউর প্রোভিসির ইন্তেকাল

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউর প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন আর নেই। বুধবার দুপুর পৌনে ১২টায় বিএসএমএমইউর আউসিইউয়ে চিকিৎসাধীন তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

ডা. জাকারিয়া স্বপন দুরারোগ্য লিভার ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, সহকর্মী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, আজ বিকাল ৩টায় বিএসএমএমইউ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তবে দাফন কোথায় ও কখন হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

জাকারিয়া স্বপন ২০১৬ সালের ২৩ এপ্রিল থেকে বিএসএমএমইউর প্রোভিসি (একাডেমিক) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএসএমএমইউর প্রোভিসির ইন্তেকাল

আপডেট সময় ০২:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮