ঢাকা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

রাষ্ট্রপতিকে রওশনের ফুলেল অভিনন্দন

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ মঙ্গলবার সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বিরোধী দলীয় নেতা পর পর দ্বিতীয় মেয়াদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. আবদুল হামিদকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে রওশন এরশাদ রাষ্ট্রপতিকে একটি ফুলের তোড়া উপহার দেন। তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। রাষ্ট্রপতি হামিদ বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানান।

রওশন এরশাদ দশম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির আট সংসদ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট এম ফজলে রাব্বি মিয়াও রাষ্ট্রপতির সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনিও রাষ্ট্রপতিকে একটি ফুলের তোড়া উপহার দেন।

এ সময় রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

রাষ্ট্রপতিকে রওশনের ফুলেল অভিনন্দন

আপডেট সময় ১০:৫৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮