ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাকা মেরে খাবেন আর বিচার হবে না তা ভাবেন কী করে: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, খালেদা জিয়ার রায় নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে জনগণই ব্যবস্থা নেবে। বিচার চলবে তার নিজস্ব গতিতে। খালেদার বিচার নিয়ে সরকার কোনো হস্তক্ষেপ করেনি।

শনিবার বিকালে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ঘুষ খাবেন, এতিমদের টাকা মেরে খাবেন আর বিচার হবে না তা ভাবেন কী করে। আর খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ দেয়নি। মামলা দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার।

সাবেক ইউপি চেয়ারম্যান বাশারুল আলম বাদশার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত ইবনে সালাম, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক মাস্টার, অমিতাব বোস, আবু নাঈম প্রমুখ।

এলজিআরডিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার স্বপ্নই হচ্ছে দেশের উন্নয়ন, দেশের মানুষের উন্নয়ন। আগে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি রাষ্ট্র বলা হতো। এখন সেই তলাবিহীন ঝুড়ির সেই দেশ এখন উন্নয়ন উপচে পড়ছে। প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। ফলে দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান হচ্ছেন শেখ হাসিনা যিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তার যোগ্য নেতৃত্বে দেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বেই আমরা উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাব।

এর আগে মন্ত্রী কৃষ্ণনগর ইউনিয়নে ২২ কোটি ৭ লাখ ৮৯ হাজার টাকার ৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টাকা মেরে খাবেন আর বিচার হবে না তা ভাবেন কী করে: মোশাররফ

আপডেট সময় ১০:৩৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮