ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

খালেদা ফেঁসে গেছেন বলেই আন্দোলনের হুমকি: খালিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু হত্যা মামলা ও যুদ্ধাপরাধের বিচারের মতো বড় বড় মামলার রায় কার্যকর করে সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার দিনাজপুরের বিরলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির বিচার হচ্ছে। খালেদা জিয়া ফেঁসে গেছেন। সব বাঘা বাঘা আইনজীবী তার পক্ষে আদালতে গেছেন। তার আইনজীবীরা আইনের কথা বলছেন না, উনারা বলছেন খালেদা জিয়ার সাজা হলে দেশে আগুন জ্বলবে। এটা কেন? কারণ উনারা বুঝতে পেরেছেন, মামলার রায় হবে। মামলার রায় কারো বিরুদ্ধে নয়, অপরাধের বিচার হবে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘দেশে আইনের শাসন চলছে। বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করেছে। এর আগে বঙ্গবন্ধু হত্যার বিচার বাধাগ্রস্ত করতে বিশেষ আইন জারি করা হয়েছিল। বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার সরকার করেছে। খালেদা জিয়ার বিচারের মধ্য দিয়ে আবারো প্রমাণিত হবে দেশে আইনের শাসন বিদ্যমান।’

শনিবার সকালে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দলীয় সদস্য সংগ্রহ/নবায়ন উপলক্ষ্যে প্রতিনিধি সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন খালিদ মাহমুদ চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলামসহ উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। প্রধান অতিথি অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিনিধি সভার শুভ উদ্বোধন করেন।

পরে বিকালে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে বিরল পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

খালেদা ফেঁসে গেছেন বলেই আন্দোলনের হুমকি: খালিদ

আপডেট সময় ০৮:২১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮