ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদার আদালতে জবানবন্দি নিয়ে পুস্তিকা

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া আরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে যে জবানবন্দি দিয়েছেন, সেটি নিয়ে একটি পুস্তিকা তৈরি হয়েছে। ‘জাতীয় পাঠশালা’ নামে একটি প্রতিষ্ঠান এটি বের করেছে।

শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় পুস্তিকাটি বিতরণ করা হয়েছে। সাংবাদিকদেরকেও এটি দেয়া হয়েছে।

পুস্তিকার শিরোনামে আছে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদালতে দেয়া জবানবন্দি।’ খালেদা জিয়া আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলছেন এমন একটি ছবির সঙ্গে কারাগার ও বিচারকের হাতুড়ি ছবিও আছে এর প্রচ্ছাদে।

প্রচ্ছদে খালেদা জিয়ার একটি বক্তব্যও আছে। এটি হলো, ‘বাংলাদেশ ও এ দেশের হজনগণের ভাগ্যের সঙ্গে আমার নিজের ও আমার পরিবারের ভাগ্য একসূত্রে গাঁথা হয়ে গেছে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দু্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনে গত ১৯ অক্টোবর, ২৬ অক্টোবর, ২ নভেম্বর, ৯ নভেম্বর, ১৬ নভেম্বর, ২৩ নভেম্বর ও ৫ ডিসেম্বর পুরান ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বক্তব্য রাখেন খালেদা জিয়া। সেই বক্তব্যগুলোই সংকলন করা হয়েছে পুস্তিকায়।

‘আমাদের কৈফিয়ত’ শিরোনামে পুস্তিকার মুখবন্ধে লেখা হয়েছে, ‘সময়ের পরিক্রমায় আদালতে দেয়া খালেদা জিয়ার এই জবানবন্দি ইতিহাস হবে। জাতীয়তাবাদের পাঠশালা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জবানবন্দি মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।’

মুখবন্ধে আরও আছে, ‘মঈন উদ্দিন আহমেদ ও ফখরুদ্দীন আহমেদের সময়ের শাসনকে অবৈধ শাসন বলে বইটিতে লেখা হয় সে সময় জিয়া আরফানেজ ট্রাস্ট নামে মিথ্যা মামালা দায়ের করা হয়। এ মামলার রায় আগামী ৮ ফেব্রুয়ারি দেয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

খালেদার আদালতে জবানবন্দি নিয়ে পুস্তিকা

আপডেট সময় ০৫:০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮