ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হুমকি দিয়ে রায় বদলানো যাবে না: এলজিআরডি মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘আগুন দিয়ে মানুষ পুড়িয়ে এবং হুমকি-ধামকি দিয়ে বিচারকের রায় বদলানো যাবে না।’

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে আদালত। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এই কোর্টের রায়ও তো শেষ না, চাইলে যে কেউই রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করতে পারবে, অস্থিরতার কিছু নেই।’

কেউ দেশকে অশান্ত করতে চাইলে জনগণের নিরাপত্তার স্বার্থে সরকার কঠোর হতে পিছুপা হবে না বলে জানান মন্ত্রী। শনিবার বিকালে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের একটি হাইস্কুলে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর সদর আসনের এই সাংসদের এটাই ছিল প্রথম নির্বাচনী জনসভা। এতে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাশারুল আলম বাদশা।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর কনা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন বলেই আজ দেশে সুষম উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে। তার দূরদর্শী নেতৃত্বের কারণেই দেশ এখন অর্থনীতিতে সমৃদ্ধশালী হওয়ার দিকে ধাবিত হচ্ছে। বর্তমান সরকার আগামীতে ক্ষমতায় এলে এই দেশ উন্নত দেশে রূপান্তিত হবে।’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ফরিদপুরকে আমরা অতীতের যেকোনো সরকারের তুলনায় অনেক বেশি উন্নয়ন করেছি। অনেক রাজনৈতিক দল স্বপ্নেও দেখেনি যা আমার সময়ে হয়েছে।’ তিনি ফরিদপুরকে আরও উন্নত করার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট চান।

জনসভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, অমিতাভ বোষ, মো. আক্কাস হোসেন, আশরাফ হোসেন মণ্ডল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হুমকি দিয়ে রায় বদলানো যাবে না: এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় ০৭:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮